রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeটপ নিউজভিসা নিষেধাজ্ঞার জন্য আজকের সহিংসতার ঘটনা পর্যালোচনা করা হবে: যুক্তরাষ্ট্র

ভিসা নিষেধাজ্ঞার জন্য আজকের সহিংসতার ঘটনা পর্যালোচনা করা হবে: যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

ভিসা নিষেধাজ্ঞার জন্য আজকের সহিংসতার ঘটনা পর্যালোচনা করা হবে: যুক্তরাষ্ট্র
দূতাবাস জানায়, ‘আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।’

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে আজ শনিবারের রাজনৈতিক সহিংসতার ঘটনাসমূহের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে (সাবেক টুইটার) এই প্রতিক্রিয়া জানায়। সহিংসতার ঘটনায় সম্ভাব্য ভিসা বিধি–নিষেধের বিষয় উল্লেখ করে, সব পক্ষকে শান্ত এবং নিজেদের সহিংসতা থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানানো হয়।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।

দূতাবাস জানায়, ‘আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।’

আজ শনিবার ঢাকায় বিএনপির পূর্ব নির্ধারিত মহাসমাবেশ ছিল। কিন্তু, এ রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে।

দিনভর পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার বিভিন্ন ঘটনা জানা গেছে।

এতে এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন। একইসময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের কথাও জানা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়