মঙ্গলবার, মে ৫, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেঢাকায় রাজনৈতিক সহিংসতায় সাত দেশের উদ্বেগ

ঢাকায় রাজনৈতিক সহিংসতায় সাত দেশের উদ্বেগ

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ সাত দেশের কূটনৈতিক মিশন। এক যৌথ বিবৃতিতে সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানানো হয়েছে।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজে সোমবার দুপুর সাড়ে ১২টায় এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এ যৌথ বিবৃতিতে সাক্ষর করেছে।

এ সাত দেশ বিবৃতিতে জানিয়েছে, ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশে সহিংসতায় নিহত ও আহতদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করছি।

এতে আরও বলা হয়, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশে তৈরির জন্য আমরা সকল পক্ষকে সংযম, সহিংসতা পরিহার এবং এক সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়