Homeএই মুহুর্তেগণগ্রেপ্তার নিয়ে ফের উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

গণগ্রেপ্তার নিয়ে ফের উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে চলমান গণগ্রেপ্তার ও সার্বিক পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার (৭ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশে চলমান পরিস্থিতি ও গণগ্রেপ্তার প্রসঙ্গে এক সাংবাদিক স্টিফেন ডুজারিকের কাছে জানতে চান, বাংলাদেশের সরকার সহিংসতা বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে। অতিরিক্ত বলপ্রয়োগ করে আটকের অভিযান অব্যাহত রেখেছে। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) বলেছেন, জাতিসংঘ একটি অকেজো সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থাটির আর কোনো ভূমিকা নেই। বাংলাদেশে ৮ হাজারের বেশি বিরোধী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের হাতে সর্বত্র মানুষ নিহত হচ্ছে। এসব বিষয়ে আপনার অবস্থান কী?

উত্তরে জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র বলেন, জাতিসংঘের সমালোচনা নতুন কিছু নয়। বিভিন্ন সময়ে জাতিসংঘের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। আর বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে গত সপ্তাহে আমরা যা বলেছি, এখনও তাই উল্লেখ করব। বাংলাদেশে গণগ্রেপ্তারসহ সার্বিক পরিবেশ নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করছে।

এর আগে সোমবার (৬ নভেম্বর) স্টিফেন ডুজারিক বাংলাদেশে সহিংসতামুক্ত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেছিলেন। একই সঙ্গে গণগ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়