প্রাইম ভিশন ডেস্ক »
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সুফিয়ারোডের গুলিস্থান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইকবাল ও শেখ ফরিদ। এদের মধ্যে ইকবাল মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
অপরজন মো. ফরিদ একই উপজেলার তালপাড়ার হেঞ্জু মিখার বাড়ির বখতেয়ার খানের ছেলে।
ফায়ার সার্ভিসের লিডার বিশ্বজিৎ কুমার বলেন, রাস্তার পাশে একটি গাছবাহী একটি পিকআপ ও দুটি ভ্যান দাঁড়িয়েছিল। ঢাকা থেকে আসা একটি কাভার্ডভ্যান পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। খবর


