প্রাইম ভিশন ডেস্ক »
ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। ২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খানকে। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে প্রথম পুত্র সন্তানের জন্ম দেন এ নায়িকা। এর এক বছর পরেই বিচ্ছেদের পথে হাঁটে ঢাকাই সিনেমার জনপ্রিয় এই জুটি। তবে সন্তানের কারণে এখনো দুজনের যোগাযোগ হয় নিয়মিত।
বিচ্ছেদের পর শাকিব ফের বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। শাকিব-বুবলীর ঘরেও রয়েছে পুত্র সন্তান।
কিন্তু বুবলীর সঙ্গেও হয় মনোমালিন্য। বিচ্ছেদ হয়ে যায় কিং খানের সঙ্গে। তবে অনেকের প্রশ্ন শাকিব খান যদি অপু বিশ্বাস এবং বুবলী দুজনকে নিয়ে পুনরায় সংসার করেন তাহলে এই দুই নায়িকা মানবে কী?
কিং খান তার সাবেক দুই স্ত্রীকে নিয়ে সংসার করার কথা ভাবছেন কি না সেটা এখনো জানা যায়নি। তবে দেশীয় এক গণমাধ্যমে তারকাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ ব্যপারকে অসম্ভব বলে উল্লেখ করেছেন অপু বিশ্বাস।
উপস্থাপিকা নায়িকাকে প্রশ্ন করেন, শাকিব খান যদি আপনাকে ও বুবলীকে নিয়ে এক সঙ্গে থাকতে চান তাহলে আপনার সম্মতি থাকবে কি না? উত্তরে অপু বলেন, ‘এক সঙ্গে থাকার ব্যাপারগুলোতো সম্ভব হয় না। যদিও আমি ব্যক্তিগত কথাগুলো স্ক্রিনে বলতে চাই না। তবে এটুকু বলতে চাই, এক সঙ্গে তো আর কোনো কিছু কখনো সম্ভব হয় না।’
সম্প্রতি টক অব দ্য মিডিয়ায় পরিণত হয়েছে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও অভিনেত্রী অপু বিশ্বাসের কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস। যদিও এখন পর্যন্ত অডিও রেকর্ডটির সত্যতা যাচাইয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি ফারজানা মুন্নির। বিষয়টিকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে মন্তব্য করেছেন বুবলী। এই অডিও ভাইরালের পেছনে ‘পরোক্ষভাবে’ অনেকে দায়ী করছেন অপু বিশ্বাসকে।


