Homeএই মুহুর্তেনৌকায় চেপে ইন্দোনেশিয়ায় ১০০ রোহিঙ্গা

নৌকায় চেপে ইন্দোনেশিয়ায় ১০০ রোহিঙ্গা

প্রাইম ভিশন ডেস্ক »

ইঞ্জিনচালিত নৌকায় চেপে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে পৌঁছেছেন অন্তত ১০০ জন রোহিঙ্গা। মঙ্গলবার ভোরের দিকে আচেহ প্রদেশের পিদি নামের একটি এলাকার সমুদ্রতীরে তারা পৌঁছান বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিদি’র মৎসজীবী সমিতির প্রধান মিফতাহ কাত আদে রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, এই রোহিঙ্গাদের অর্ধেকেরও বেশি নারী এবং শিশু এবং তাদের মধ্যে অনেকেই খাদ্যাভাব ও অপুষ্টিজনিত কারণে অসুস্থ অবস্থায় ছিলেন।

পিদির স্থানীয় পুলিশ প্রধান এফেন্দিও এই রোহিঙ্গাদের আসার তথ্য স্বীকার করেছেন। তবে তারা মিয়ানমার না কি বাংলাদেশের শরণার্থী শিবির থেকে এসেছেন— সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়