Homeএই মুহুর্তেসাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

প্রাইম ভিশন ডেস্ক »

অনেকটা যেন এমন— সাকিব আল হাসান সাক্ষাৎকার দিলেন আর দোষটা এসে পড়ল গণমাধ্যমের ওপর। বিশ্বকাপের ‘ইলেভেনথ আওয়ারে’ বাংলাদেশ ক্রিকেটে আলোচনায় থাকা দুটি বিষয় নিয়ে এখনও জমছে কথা। দেশের একটি বেসরকারি টিভিকে দেওয়া সাকিব আল হাসানের সাক্ষাৎকার এবং তামিম ইকবালের ফেসবুক লাইভ যে ভালো কিছুর বার্তা দেয়নি, সেটা এতদিনে স্পষ্ট। বিশ্বকাপের আগে সাকিবের সেই সাক্ষাৎকারের দিকেই আঙুল তুলেছে বিসিবি।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু মনে করেন, সাকিবের সাক্ষাৎকার দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। টিটুর মতো কারও মত, তামিমের হুট করে অবসর নেওয়াটাও ভালো কিছু ছিল না। বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে সাকিবরাও তেমন কিছু করতে পারেননি, ভারত থেকে একটু আগেভাগেই পাত্তাড়ি গুটিয়ে চলে এসেছেন। এবার আবারও সেই পুরোনো আলোচনা। ‘দোষ খোঁজার’ মিশনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান সাকিবের পাশাপাশি সাংবাদিকদেরও দায় দেখছেন।

মিরপুরে গতকাল মঙ্গলবার টিটুর কাছে জানতে চাওয়া হয়েছিল— ‘বিশ্বকাপের আগে তামিমের বিপক্ষে মন্তব্য করার আগে সাকিব বিসিবি থেকে কোনো অনুমতি নিয়েছিল কি না’; টিটু কৌশলে উত্তর টেনেছেন, ‘ব্যক্তিগতভাবে জানতাম না (সাকিবের সাক্ষাৎকার)। সংবাদমাধ্যমে প্রথম দেখেছি। যখন দেখতে পেয়েছি, তখন দল বিশ্বকাপ খেলতে চলে গেছে। বিশ্বকাপ বা একটা টুর্নামেন্ট যখন চলে তখন ফোকাস থাকে শুধু ওই টুর্নামেন্টে। বাহ্যিক আলাপ আলোচনার সুযোগ থাকে না। এখন দল এসেছে, আমরা রিপোর্ট পাওয়ার পর এগুলো আলোচনা হবে।’

ব্যর্থ বিশ্বকাপ মিশনে সাকিবের সেই সাক্ষাৎকারের ভূমিকা আছে কি না, এমন প্রশ্নে টিটু জানিয়েছেনÑ বিসিবি ব্যবস্থা নেবে, শৃঙ্খলা কমিটি আছে। রিপোর্ট পাওয়ার পর এটা নিয়ে প্ল্যান অব অ্যাকশন যা-ই থাকবে সেগুলো ঠিক করা হবে। যদি শৃঙ্খলা কমিটি মনে করে, এ ধরনের কিছু করা দরকার, সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে।’

শুধু সাকিব-তামিম ইস্যু নয়, টিটুর কাছে জানতে চাওয়া হয়েছিল বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ‘অধিনায়কত্ব’ নিয়েও। সাকিবের বদলি কে হবেন টাইগারদের নেতা— এমন প্রশ্নে বিসিবি পরিচালক জানিয়েছেন, কোনো পরিবর্তন না এলে সহঅধিনায়ক সামলাবেন দায়িত্ব। ওয়ানডেতে সাকিবের ডেপুটি করে বিশ্বকাপে পাঠানো হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। সাদা পোশাকের ক্রিকেটে সহঅধিনায়ক হিসেবে আছেন লিটন দাস, নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজে তার বাহুতেই কি উঠবে নেতৃত্বের আর্মব্যান্ড।

মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু বলেছেন, ‘সাকিবের চোট আছে। পুরোপুরি সেরে না ওঠার আগ পর্যন্ত খেলবেন না। এখন পর্যন্ত সহকারী অধিনায়ক হিসেবে লিটন আছেন। যদি কোনো নতুন সিদ্ধান্ত না হয় তাহলে তিনি অধিনায়কের দায়িত্বে থাকবেন। নতুন কেউ হলে সেটিও জানিয়ে দেওয়া হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়