Homeএই মুহুর্তেবাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সহিংসতামুক্ত নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্র করে কোনোরকম সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র।গতকাল মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন হওয়া উচিত অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ এবং অবশ্যই সহিংসতামুক্ত।

প্রেস ব্রিফিংয়ে ম্যাথুকে প্রশ্ন করা হয়, মার্কিন রাষ্ট্রদূত বারবার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের আহ্বান জানাচ্ছেন, তিনি বিএনপি-জামাতের ডাকা অবরোধে রাজপথের সহিংসতার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র কি এই সহিংসতা বন্ধের নিশ্চয়তা দিতে পারে? যেখানে অতীতে এই গোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতার ইতিহাস রয়েছে।

জবাবে ম্যাথু বলেন, ‘আমরা বারবারই বলে আসছি যে আমরা বিশ্বাস করি বাংলাদেশে অবাধ, সচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। এবং এই নির্বাচন সহিংসতা মুক্ত হওয়া উচিত।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়