Homeমুল পাতাবেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ

বেসিক ব্যাংকের বাচ্চু ও তার পরিবারের সম্পদ ক্রোকের নির্দেশ

প্রাইম ভিশন ডেস্ক »

বেসিক ব্যাংক কেলেঙ্কারির মূল হোতা প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চু ও তার পরিবারের চার সদস্যের ১৩৮ কাঠা জমি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই নির্দেশ দেন।

পরিবারের অন্য সদস্যরা হলেন বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, ভাই শেখ শাহরিয়ার পান্না, ছেলে শেখ সাবিদ হাই অনিক ও মেয়ে শেখ রাফা হাই।

আবদুল হাই বাচ্চুসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় ১৩৮ কাঠা জমি ক্রোকের নির্দেশনা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। আবেদনর শুনানি শেষে আদালত ক্রোকের নির্দেশ দেন।

দুদকের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বাচ্চু ও তার পরিবারের সদস্যদের নামে ১৩৮ কাঠা জমি রয়েছে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায়। ওই জমির মূল্য ২৭৬ কোটি টাকা প্রায়।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেছেন, আবদুল হাই বাচ্চু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির বেশ কিছু মামলা রয়েছে। ওই মামলা থাকা অবস্থায় তাদের নামীয় বসুন্ধরা আবাসিক এলাকার জমি সম্প্রতি বিক্রির চেষ্টা করছেন বলে জানা গেছে। ওই সম্পত্তি যাতে বিক্রি করতে না পারেন, সে কারণে ক্রোক করা দরকার।

আদালত আদেশের কপি জেলা প্রশাসক ও ঢাকা জেলা রেজিস্টারকে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাদের বলা হয়েছে।

জানা গেছে, আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে গত ১২ জুন একসঙ্গে ৫৯টি মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। এরপরে আরও কয়েকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়