Homeসংবাদটেকনাফে দেওয়াল ধসে এক পরিবারের ৪ জন নিহত

টেকনাফে দেওয়াল ধসে এক পরিবারের ৪ জন নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের টেকনাফ হ্নীলায় মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১ নম্বর ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে এক ছেলে, দুই মেয়ে ও তাদের মা রয়েছেন ৷

নিহতরা হলেন- আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

তিনি জানান, মাটির ঘরের দেওয়াল চাপা পড়ে একই পরিবারের চার সদস্য মারা গিয়েছে। রাতে দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেওয়াল ধসে পড়ে৷ এতে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়