প্রাইম ভিশন ডেস্ক »
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।
শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে ফরম সংগ্রহ করেন আলোচিত এ ক্রিকেটার।
ঢাকা-১০ আসন থেকে সাকিব আল হাসান ক্ষমতাসীন দলের মনোনয়ন চেয়েছেন। তবে শুধু একটি নয়, আরো দুটি আসন থেকে মনোনয়ন তুলেছেন টাইগার অধিনায়ক।
সূত্র জানায়, তিনি তিনটি আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০।


