Homeচট্টগ্রামচট্টগ্রাম : আওয়ামী লীগের যারা নিলেন মনোনয়নপত্র

চট্টগ্রাম : আওয়ামী লীগের যারা নিলেন মনোনয়নপত্র

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।এর মধ্যে চট্টগ্রাম-৯ বাকলিয়া-কোতোয়ালী, চট্টগ্রাম-১০ ডবলমুরিং-খুলশী এবং চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা এ তিন আসনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মনোনয়নপত্র  সংগ্রহ করেছেন।

বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-৮ আসন থেকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে কেন্দ্রীয় উপকমিটির সদস্য বেলাল মুহম্মদ নূরী ফটিকছড়ি-২ আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-১ মিরসরাই আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন আওয়ামী লীগের মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-১২ পটিয়া আসন থেকে মনোনয়ন ফরমপত্র নিয়েছেন  দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ প্রমুখ

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়