Homeমুল পাতানতুন কাজে বাঁধন

নতুন কাজে বাঁধন

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’-এর সাফল্যের পর বলিউডের বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয় করেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। সেই প্রশংসার রেশ এখনো আছে। এরই মধ্যে নারীকেন্দ্রিক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ করেছেন তিনি। মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটি প্রযোজনা করবে ক্রপ ক্রিয়েশনস।

পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দিয়ে আত্মপ্রকাশ ঘটেছে ক্রপ ক্রিয়েশনসের। সিনেমা ব্যবসার মন্দাভাবের মধ্যেই ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানটি ‘সুদিন’ ফিরিয়ে আনার প্রচেষ্টায় কাজ করার প্রত্যয় নিয়ে যাত্রা করেছিল। সেই যাত্রায়এবার নির্মাণ করতে যাচ্ছে নারীকেন্দ্রিক গল্পের ছবিটি। এটি নির্মাণ করবেন সানী সানোয়ার। যিনি ‘মিশন এক্সটিম’ ও ‘ব্ল্যাক ওয়ার’ নির্মাণ করে পরিচিতি লাভ করেন।

প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে, গল্পটি হত্যা রহস্য ঘরানার। যাতে মুখ্য চরিত্রে থাকছেন বাঁধন।এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, সুমিত সেনগুপ্তসহ একঝাঁক তারকা। আপাতত সিনেমাটির নাম বলতে নারাজ প্রযোজনা সংস্থা। আজ রাজধানীরএকটিরেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটির নাম, আনুষ্ঠানিক ঘোষণাও শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।

জানা গেছে, সিনেমাটি নিয়ে বাঁধনের সঙ্গে কয়েক দফা আলোচনা হয়। গল্পের প্রয়োজনেই কয়েক সপ্তাহ আগে বাঁধনকে নেওয়া ও চুক্তি স্বাক্ষর করা। অভিনেত্রী বলেন, ‘সিনেমাটি নিয়ে এখনই আমার তেমন কিছু বলার অনুমতি নেই। সবই আজ সংবাদ সম্মেলন করে প্রযোজনা সংস্থা থেকে জানানো হবে। শুধু বলব, গল্পটি নারীশক্তির কথা বলবে। রয়েছে থ্রিলারের জমজমাট আয়োজন। আশা করি দর্শকরা হতাশ হবেন না।’

পরিচালক সানী সানোয়ার বললেন, ক্রপ ক্রিয়েশনস থেকে সিনেমাটি নির্মিত হবে।সিনেমাটির শিল্পী ও কলাকুশলী সব নির্বাচন করা শেষ। আজ আনুষ্ঠানিক সব জানাব। ছবিটিতে বাঁধন মুখ্য চরিত্রে অভিনয় করছেন। আপাতত এটুকুই বলছি। বাকিটা জানাব সংবাদ সম্মেলনে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়