Homeএই মুহুর্তেচট্টগ্রামের পটিয়ায় যুবক খুন

চট্টগ্রামের পটিয়ায় যুবক খুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রাকিবুল হাসান হৃদয় (২২) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার আশিয়া বাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

রাকিবুল হাসান উপজেলার মেইলঘর এলাকার মো. কবিরের ছেলে। তিনি নগরের সদরঘাট এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করতেন।

স্থানীয়রা জানান, অভিযুক্তদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে ভুক্তভোগীর বিরোধ ছিল। এর জের ধরে রাকিবুল বৃহস্পতিবার বিকেলে আশিয়া বাজার এলাকায় ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন  বলেন, পূর্ব শত্রুতার জেরে এক যুবক খুন হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়