Homeএই মুহুর্তেভারত-কানাডার কূটনৈতিক বরফ গলার ইঙ্গিত?

ভারত-কানাডার কূটনৈতিক বরফ গলার ইঙ্গিত?

প্রাইম ভিশন ডেস্ক »

আবারও কানাডার নাগরিকদের ই-ভিসা দেয়া শুরু করলো ভারত। এই সিদ্ধান্ত কি দুই দেশের কূটনৈতিক বরফ গলার ইঙ্গিত?

গত সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, দেশটির নাগরিক ও খালিস্তানপন্থি নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যা করার পিছনে ভারতের হাত ছিল। কানাডার কাছে এই বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য আছে।

এরপর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকে। ভারতও ই-ভিসা দেয়া বন্ধ করে দেয়।

ভারত জানিয়ে দেয়, নয়াদিল্লির দূতাবাস থেকে ৪১ জন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিয়ে য়েতে হবে কানাডাকে। ভারতের দাবি ছিল, দুই দেশের দূতাবাস কর্মী সংখ্যার মধ্যে বিস্তর ফারাক আছে। কানাডার দূতাবাসে কর্মীসংখ্যা অনেক বেশি। তাই তাদের ৪১ জন কূটনীতিককে দেশে ফেরাতে হবে। কানাডাও তাদের ফিরিয়ে নেয়।

দিল্লি বারবার খালিস্তানপন্থি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কানাডায় যেভাবে কাজ করছে, তা রীতিমতো চিন্তার বিষয়।

এদিকে গতকাল কানাডায় ভারতীয় দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, গত বুধবার থেকে ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) দেয়ার কাজ শুরু হয়েছে। কানাডায় ভিসা পাওয়ার যোগ্য সব নাগরিককেই ই-ভিসা দেয়া হবে।

গতমাসে কানাডার নাগরিকরা ভারতে ব্যবসায়িক, চিকিৎসা সংক্রান্ত কাজে বা কোনো কনফারেন্সে এলে তাদের ভিসা দেয়ার কাজ শুরু হয়। এবার সকলের জন্য ই-ভিসা দেয়ার কথা জানানো হলো। সূত্র: ডিডাব্লিউ, এপি, এএফপি, রয়টার্স

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়