Homeএই মুহুর্তেবৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণ গেল একজনের

বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা, প্রাণ গেল একজনের

প্রাইম ভিশন ডেস্ক »

সীতাকুণ্ডে বৈদ্যুতিক খুঁটিতে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বার আউলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন মো. ইসমাইল (৩০)। তিনি ঢাকা ডেমরার পূর্ব বসনগর এলাকার সেকান্দর আলীর ছেলে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, চট্টগ্রামমুখী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাাঠান। নিহতের লাশ বার আউলিয়া হাইওয়ে থানায় রাখা আছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়