বুধবার, মে ১৩, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেনৌবাহিনীতে কমিশন পেলেন ১০ নারীসহ ৬৩ নবীন কর্মকর্তা

নৌবাহিনীতে কমিশন পেলেন ১০ নারীসহ ৬৩ নবীন কর্মকর্তা

চট্টগ্রাম নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নেভাল অ্যাকাডেমিতে ‘মিডশিপম্যান-২০২১-এ’ ব্যাচ ও ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার-২০২৩-বি’ ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত কুচকাওয়াজে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ‘২০২১-এ’ ব্যাচের ৫৩ জন মিডশিপম্যান এবং ‘২০২৩-বি’ ব্যাচের ১০ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ মোট ৬৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন। এদের মধ্যে আটজন নারী মিডশিপম্যান এবং দুজন নারী ডাইরেক্ট এন্ট্রি অফিসার রয়েছেন।

আইএসপিআর জানায়, কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারীদের হাতে পদক তুলে দেন।

সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের মধ্যে মিডশিপম্যান ‘২০২১-এ’ ব্যাচের মিডশিপম্যান মো. ফারহান আলী, (এক্স), বিএন সকল বিষয়ে সর্বোচ্চ মান অর্জনকারী সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে ‘সোর্ড অব অনার’ অর্জন করেন।

এ ছাড়া মিডশিপম্যান ইফতেখার আজম, (ই), বিএন প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে ‘নৌপ্রধান স্বর্ণপদক’ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার ‘২০২৩-বি’ ব্যাচের অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট আসিফ মোহাম্মদ সামী, (শিক্ষা), বিএন শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী হিসেবে ‘বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্বর্ণপদক’ লাভ করেন।

সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়