Homeএই মুহুর্তেতিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ

তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ

প্রাইম ভিশন ডেস্ক »

মন্ত্রিসভার টেকনোক্র্যাট (যারা সংসদ সদস্য নন) তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়েছে।

একই সঙ্গে তিন উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর গত ১৯শে নভেম্বর পদত্যাগপত্র জমা দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

একই দিনে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন।

বুধবার (২৯ নভেম্বর) পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গণমাধ্যমকে বলেন, “পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। পদত্যাগ আজ থেকেই কার্যকর।”

নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। চার দিনের মাথায় ১৯ নভেম্বর টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দেন।

প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ উপমন্ত্রী রয়েছেন মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৪৮ জন। তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে পঁয়তাল্লিশে দাঁড়ায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়