Homeএই মুহুর্তেউখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

উখিয়ায় ঘরে ঢুকে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম সৈয়দ আলম। তিনি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই/৪ ব্লকের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৈয়দ আলম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে গুলি করে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা ক্যাম্পের আইওএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিক তথ্যমতে আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়