প্রাইম ভিশন ডেস্ক »
৩৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভীষণ চাপে পড়েছে নিউজিল্যান্ড। ৬০ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে কিউইরা। জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ।
তৃতীয় দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে বাংলাদেশের হাতে। চতুর্থ দিনে এসে সেটি আরো মজবুত করেছে নাজমুল হাসান শান্তর দল।
আগের ইনিংসে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসনকে দ্রুত ফিরিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেছেন তাইজুল ইসলাম। ওপেনার টম লাথামকে কোনো রান না করতে দিয়েই সাজঘরে ফিরিয়েছেন শরীফুল ইসলাম।
এরপরের ব্যাটসম্যানরাও দাঁড়াতে পারেননি। ডেভন কনওয়ে ২২ ও টম ব্লান্ডেল ৬ রান করে ফিরে গেছেন। হেনরি নিকোলস করেছেন মাত্র ২ রান।
এখন পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে নিউজিল্যান্ড। ক্রিজে আছেন ডেরিল মিচেল ও গ্লেন ফিলিপস। নিউজিল্যান্ডের ইনিংসে ধ্বংসজ্ঞ চালিয়েছেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার তিনটি উইকেট শিকার করেছেন।


