Homeএই মুহুর্তেবিএনপি থেকে নৌকায় যাওয়া শাহজাহান ওমরেরর মনোনয়নপত্র বৈধ

বিএনপি থেকে নৌকায় যাওয়া শাহজাহান ওমরেরর মনোনয়নপত্র বৈধ

প্রাইম ভিশন ডেস্ক »

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার টিকিট পাওয়া শাহজাহান ওমরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেও শেষতক দলীয় মনোনয়ন না পাওয়ায় বাতিল হয়েছে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের মনোনয়নপত্র।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ঝালকাঠির দুটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। যাচাই-বাছাই শেষে দুটি আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আটজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

যাচাই-বাছাই অনুষ্ঠানে শাহজাহান ওমর উপস্থিত ছিলেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেন।

ঝালকাঠি-১ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ঝালকাঠি-১ আসনে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা হলেন: বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের বজলুল হক হারুন, জাতীয় পার্টির এজাজুল হক (লাঙল) এবং স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ফখরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, নুরুল আলম ও মো. ইসমাইল।

ঝালকাঠি-২ আসনে আসনে মনোনয়নপত্র বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিনের।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়