Homeএই মুহুর্তেইতিহাসের উষ্ণতম বছর ২০২৩, রেকর্ড গরম নভেম্বরে

ইতিহাসের উষ্ণতম বছর ২০২৩, রেকর্ড গরম নভেম্বরে

প্রাইম ভিশন ডেস্ক »

আর মাত্র কয়েকদিন পরই শেষ হচ্ছে চলতি বছর ২০২৩। তবে যাওয়ার আগে সৃষ্টি করে যাচ্ছে রেকর্ড। ২০২৩ সাল হতে যাচ্ছে ইতিহাসের উষ্ণতম বছর। আর সবচেয়ে বেশি গরম পড়েছে নভেম্বরে। টানা ষষ্ঠবারের মতো উষ্ণতম মাস হওয়ার রেকর্ড গড়ল নভেম্বর।

সম্প্রতি ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি কপ-২৮ জলবায়ু শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য চাপ সৃষ্টি করছে।

ইউরোপীয় ইউনিয়নের কোর্পানিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের ডেপুটি প্রধান সামান্থা বার্গেস বলেছেন, প্রাক শিল্পের স্তর থেকে ২সি এর থেকে বেশি উষ্ণতার দু’দিনসহ ব্যতিক্রমী নভেম্বরের বৈশ্বিক তাপমাত্রার কারণে ২০২৩ সাল হবে রেকর্ড ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়