Homeমুল পাতাপ্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। আজ রবিবার দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলম বলেন, ‘এলাকার লোকজন আমাকে বলেছে এবারে নির্বাচনেও দাঁড়াতে। তাই দাঁড়িয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জয়ী হবো। আশা করি, আমাকে সবাই ভোট দিয়ে নির্বাচিত করবে। নির্বাচিত হলে সবার জন্য কাজ করব।’

এর আগে আপিলে অংশ নিতে দুপুরে নির্বাচন কমিশনে আসেন হিরো আলম। মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ ডিসেম্বর আপিল আবেদন করেন তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে হিরো আলম মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়