Homeচট্টগ্রামপ্রার্থিতা ফিরে পেলেন ৩ হেভিওয়েট প্রার্থী, জমবে লড়াই

প্রার্থিতা ফিরে পেলেন ৩ হেভিওয়েট প্রার্থী, জমবে লড়াই

প্রাইম ভিশন ডেস্ক »

স্বতন্ত্র প্রার্থী হওয়া তিন হেভিওয়েট নেতা আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেয়েছেন। এ খবরে চট্টগ্রামে তাদের সমর্থক ও অনুসারীদের মধ্যে খুশির আমেজ তৈরি হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) ঢাকায় নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানির পর তিন জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করেন। দাখিল করা এক শতাংশ ভোটারের সই ত্রুটিপূর্ণ থাকার অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

তিন হেভিওয়েট নেতা হলেন, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও নগরীর একাংশ) আসনের আবদুচ ছালাম এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এম এ মোতালেব।

গিয়াস উদ্দিন জানান, আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি মীরসরাইয়ের মানুষের ভালোবাসা ও তাদের অনুরোধে। আমি বিশ্বাস করি, আপামর জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন।’

মনোনয়ন ফিরে পাওয়ার পর আবদুচ ছালাম  জানান, ‘আমরা পারিবারিকভাবে সবসময় মানুষের সঙ্গে ছিলাম, এখনও আছি।  হয়তো আল্লাহ অবহেলিত বোয়ালখালীর উন্নয়নও আমার মাধমে করাবেন। হয়তো কালুরঘাট সেতু আমার হাত দিয়েই হবে। জনগণ আমার সঙ্গে আছেন, ইনশল্লাহ আমি জয়ী হবো।’

এম এ মোতালেব  জানান, ‘অনেক ষড়যন্ত্রের পরও ন্যায়বিচার পেয়েছি। আজই (রোববার) ঢাকা থেকে এলাকায় ফিরে নির্বাচনি প্রস্তুতি শুরু করব।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়