Homeমুল পাতাসাড়ে ৩ ঘণ্টার সিনেমায় তৃপ্তির ১০ মিনিট, তাতেই তোলপাড়

সাড়ে ৩ ঘণ্টার সিনেমায় তৃপ্তির ১০ মিনিট, তাতেই তোলপাড়

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের নতুন ক্রাশ তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের সঙ্গে ‘অ্যানিমেল’ সিনেমায় সাহসী দৃশ্যে অভিনয় করে তুমুল আলোচনায় রয়েছেন এ অভিনেত্রী। এই জুটির একটি অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম সব জায়গাতেই চলছে তুমুল আলোচনা।

বিষয়টি চোখে পড়েছে তৃপ্তির নিজেরও। ‘অ্যানিমেল’ সিনেমায় রণবীরের সঙ্গে বিছানায় একদমই খোলামেলা অবতারে দেখা মিলেছে তার। মেয়েকে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে আবিষ্কারের পর মা-বাবার কেমন প্রতিক্রিয়া ছিল সেটাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

তৃপ্তি বলেন, ‘রণবীরের সঙ্গে সেই অন্তরঙ্গ দৃশ্য দেখার পর মা-বাবা একটু হতবাকই হয়েছিলেন। আমাকে বলেন, তারা কখনো এ ধরনের ছবি দেখেননি। আমি এমন দৃশ্যে অভিনয় না করলেই পারতাম।’

তবে এই অভিনেত্রীর ভাষায়, মেয়ের দিক থেকে বিষয়টি বুঝেছেন বাবা-মা। পরক্ষণেই বলেছেন, ‘ঠিক আছে। অভিভাবক হিসেবে তোমার বিষয়টি আমরা অবশ্যই বুঝবো।’

নিজের অভিভাবককে তৃপ্তি বলেছেন, ‘আমি কোনো অন্যায় করছি না। এটা আমার কাজ এবং যতক্ষণ পর্যন্ত আমি এতে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ বোধ করি, ততক্ষণ পর্যন্ত এতে কোনো সমস্যা দেখি না।’

তৃপ্তি জানান, একজন অভিনেত্রী হিসেবে নিজের চরিত্রের ওপর শতভাগ বিশ্বাস করা জরুরি এবং সে কাজটিই তিনি করেছেন।

এর আগেও ‘বুলবুল’ ও ‘কালা’র মতো সিনেমায় অনবদ্য অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। কিন্তু তখন তাকে নিয়ে এতটা আলোচনা হয়নি। সমালোচকরা মনে করছেন ‘অ্যানিমেল’ সিনেমায় তাকে সাহসী অবতারে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সেজন্যই এত আলোচনা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়