Sunday, June 28, 2026
spot_img
Homeমুল পাতাডিবি কার্যালয় থেকে বেরিয়ে ভুল স্বীকার করে যা বললেন অপু

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে ভুল স্বীকার করে যা বললেন অপু

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের জিনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশর গোয়েন্দা শাখায় (ডিবি) অভিযোগ দিয়েছেন গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। সেই অভিযোগের ভিত্তিতে অপুকে তলব করে ডিবি।

আজ সেখানে উপস্থিত হন অপু। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে নিজের ভুল স্বীকার করেন অপু।

অপু বলেন, ভাইয়া-ভাবির (কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী) সঙ্গে দেখা হওয়ায় আজ আমি অনেক খুশি। তবে এখানে দেখা হবে আমি আশা করিনি। তার পরো খুব খুশি লাগছে। আমার ভাইবোন সুখী আছেন এটি ভেবে। ভাইয়া কথার মাঝে যে বিষয়টি তুললেন। আমার পারিবারিক প্রসঙ্গ যা আপনারা সবাই জানেন। তার পরও আমি বলব— চলচ্চিত্রের স্বার্থে পারিবারিক বিষয়গুলো বারবার আনা উচিত না। আমার মনে হয় দায়িত্বের জায়গা থেকে প্রত্যেক মানুষের এটা মানা উচিত। কারণ আমরা যতদিন নায়ক-নায়িকা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখব, ততদিন আপনারা সবাইকে জানাতে পারবেন।

এর পর নিজের ভুল স্বীকার করে অপু বলেন, আমি মনে করি আমরা সবাই মানুষ। ভুল মানুষেরই হয়। ভাইয়া-ভাবির মধ্যে আমাদের যে বিষয়টি হয়েছে, সেটি এখন আর নেই। আমার পেজে একটি ভিডিও আপনারা দেখেছেন। আমি দিয়েছিলাম আপনাদের সঠিক ব্যাখ্যার জন্য। কিন্তু ভাই-ভাবিকে কাছে পেয়ে, তাদের পারিবারিক জায়গাটি আমার অত্যন্ত শ্রদ্ধার মনে হয়েছে। তাদের শ্রদ্ধার জায়গা থেকে আমি মনে করি ভিডিওটি আজ ডিলিট করব। আপনারাও যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন, তারাও ডিলিট করে ফেলবেন।

প্রসঙ্গ, কিছু দিন আগে গানবাংলা টিভির চেয়ারপার্সন তথা তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে লেখেন, তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলী প্রেম করছেন। যদিও স্ট্যাটাসটি কিছুক্ষণের মধ্যেই আবার সরিয়ে দেন তিনি।

এর কিছু দিন পর মুন্নির সঙ্গে অপু বিশ্বাসের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাদের আলোচনার মূলে ছিলেন বুবলী। পুরো ঘটনাটি সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি অনুষ্ঠানে এসে পরিষ্কার করেন তাপস-মুন্নি। কিন্তু ঘটনায় নতুন মোড় আসে গত ১৭ ডিসেম্বর ভোর রাতে, যখন একটি লম্বা ভিডিও বার্তা প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানে তিনি অভিযোগের আঙুল মুন্নির দিকেই তোলেন। আর বুবলীর প্রতি বিষোদগার তো ছিলোই।

অপুর ভিডিও বার্তার পর ওই দিনই (১৭ ডিসেম্বর) ডিবি কার্যালয়ে অভিযোগ জানান তাপস। অভিযোগে বলেছেন, ভিডিও বার্তা ও কল রেকর্ড ফাঁসের মাধ্যমে অপু তার ব্যক্তিগত জীবন ও সুনাম ক্ষুণ্ণ করেছেন। সেই অভিযোগের সূত্রেই অপুকে তলব করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়