Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেরোহিঙ্গা নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

রোহিঙ্গা নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে পৃথক স্থানে সন্ত্রাসীদের গুলিতে এক কমিউনিটি নেতাসহ দুই রোহিঙ্গা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক এবং ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের মোহাম্মদ আব্দুল্লাহ এবং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হেড মাঝি (প্রধান কমিউনিটি নেতা) নাদির হোসেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’ভোরে উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে সাত থেকে আটজনের একদল অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আব্দুল্লাহকে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী বাজারের রাস্তার ওপর ফেলে তাকে গুলি করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পসংলগ্ন একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি মো. শামীম হোসেন বলেন, ’এদিকে সকালে উখিয়া উপজেলার ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নাদির হোসেনকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী ঘর থেকে ডেকে নিয়ে রাস্তার ওপর গুলি ও ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয়। ৪ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি নাদির হোসেনকে গুলি করে হত্যার খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। কারা কী কারণে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে।’

তিনি বলেন, ’নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়