Sunday, June 28, 2026
spot_img
Homeসংবাদসৌদিতে ভিসা আবেদন করা যাবে আরও সহজে

সৌদিতে ভিসা আবেদন করা যাবে আরও সহজে

প্রাইম ভিশন ডেস্ক »

সৌদি আরব ‘কেএসএ ভিসা’ নামে একটি নতুন সমন্বিত ভিসা-অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চালু করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে প্ল্যাটফর্মটির উন্মোচন করে। এই প্ল্যাটফর্মে এখন থেকে দেশটির সকল প্রকার ভিসার আবেদন করা যাবে।

জানা গেছে, ৩০টির বেশি মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থার মাধ্যমে সাইটটিতে হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা, কর্মসংস্থানসহ সকল প্রকার ভিসার আবেদন সহজেই করা যাবে।

গ্রাহকের চাহিদা অনুযায়ী ভিসা শনাক্তকরণের জন্য স্মার্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সাইটটিতে। এটি হচ্ছে কেন্দ্রীভূত পদ্ধতি, যেখানে সৌদি আরবের ভিসার প্রয়োজনীয়তা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে।

কোনো নতুন ব্যক্তি যদি ভিসার আবেদন করতে চায়, সেক্ষেত্রে তাকে বিভিন্ন পরমার্শ দেওয়া ও গাইড করতে সক্ষম এই প্ল্যাটফর্ম। ব্যবহারকারীরা ভবিষ্যতে ভিসার আবেদন করার সুবিধার্থে ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে রাখতে পারবে।

নতুন এই প্ল্যাটফর্মে ব্যক্তির তথ্য ও দক্ষতা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র : আরব নিউজ

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়