Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেবিএনপি দেশপ্রেম বর্জিত একটি সন্ত্রাসী দল

বিএনপি দেশপ্রেম বর্জিত একটি সন্ত্রাসী দল

কর্মী সভা ও গণসংযোগকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি ঠুনকো অযুহাতে নির্বাচনী ট্রেন মিস করে বিষধর সর্পে পরিণত হয়েছে এবং চোরাগুপ্তা অগ্নি সন্ত্রাস চালিয়ে এখন চিহ্নিত সস্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। এই দলটি চক্রান্তের রাজনীতিতে পরিপক্ক। দেশপ্রেমের চিহ্নমাত্র নেই এই দলটির মধ্যে নেই।

এটি বিষাক্ত পরগাছা। তিনি আজ শুক্রবার সকালে ১৮ নং পূর্ব বাকলিয়ায় কর্মীসভা এবং ২৩ নং পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী মুখী একটি গণতান্ত্রিক দল। এই দলটির একমাত্র লক্ষ্য অসম্প্রাদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা। শেখ হাসিনা টানা ৩বার ক্ষমতায় থেকে দেশ ও জাতির অভাবনিয় উন্নয়ন কর্মকাণ্ড করেছেন।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ এখন ষ্মার্ট বাংলাদেশের পথে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সু-নিশ্চিত হলে এই দেশ অবশ্যই অচিরেই মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে উন্নীত হবে।

১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াসের সভাপতিত্বে ও হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ্ব খোরশেদ আলম সুজন, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিন আক্তার রুজি। ২৩ নং পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগকালে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য হাজী দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ জাবেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। এছাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সকল শ্রেণী পেশার মানুষজনদের সাথে নৌকা প্রতীকের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল কোশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়