Homeমুল পাতামিরসরাইয়ে ঈগলের এজেন্টকে অপহরণের অভিযোগ

মিরসরাইয়ে ঈগলের এজেন্টকে অপহরণের অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

আজ রবিবার সকালে পূর্বে মীরসরাইয়ের ৫৭ ও ৫৮ নম্বর কেন্দ্রে মিঠাছড়া উচ্চ বিদ্যালয় থেকে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের এজেন্ট অবসরপ্রাপ্ত সেনা সদস্য নাহিদ হোসেনকে কেন্দ্রে যাবার পথে তুলে নিয়ে আটকে রাখে নৌকা মার্কার প্রার্থী রুহেলের কর্মী ফারুক।

গিয়াসউদ্দিন নিজেই তাদের তথ্য পেয়ে খুঁজে বের করেন।

সকাল সাড়ে ৯টায় ইউএনও মাহফুজা জেরিন ও স্থানীয় থানার ওসি সহিদুল ইসলাম এসে তাকে উদ্ধার করেন। বিষয়টি চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামনকে জানানো হয়েছে।

তিনি এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়