প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান স্যসদ সদস্য সামশুল হক চৌধুরী দুপুর ১২টার দিকে আবদুস ছোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গেলে আ.লীগ প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকদের তোপের মুখপড়েন।
শতাধিক কর্মী তাকে ধাওয়া দেন। তারা তখন ‘চোর চোর, ভোট চোর’ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তিনি কেন্দ্র ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন। এ সময় তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করার পাশাপাশি ধাওয়া দেন। দু’একজন ছুঁড়ে মারেন ঢিলও।
এর আগ সামশুল হক বিভিন্ন কেন্দ্র থেকে ৩ শতাধিক এজেন্ট বের করে দেওয়া অভিযোগ জানান সাংবাদিকদের কাছে। তবে শেষ পর্যন্ত ভোটে থাকবেন বলে জানান তিনি।
এ সময় সামশুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, জাতির পিতার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছেন সারাবিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। যেহেতু আমি রাজনৈতিক দল করি। বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন সদস্য। তাই আমি নির্বাচনে অংশ নিয়েছি। শেষ পর্যন্ত আমি ভোটে থাকব।


