Homeএই মুহুর্তেভবন থেকে ইট পড়ে ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

ভবন থেকে ইট পড়ে ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর মৌচাকে একটি ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। দুই বছরের ছেলে সন্তান নিয়ে স্বামীর সাথে মগবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি।

নিহত দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ও ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। পরে রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।

পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ইট পড়লে ঘটনাস্থলেই সানার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়