সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeসংবাদবাংলাদেশের কূটনীতিতেও অর্থনীতি গুরুত্ব পাবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের কূটনীতিতেও অর্থনীতি গুরুত্ব পাবে : প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের কূটনীতিতেও এখন থেকে অর্থনীতি গুরুত্ব পাবে। এ জন্য রপ্তানিপণ্য বহুমুখীকরণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে সকাল ১০টা ৩৫ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া ও ভারতসহ একাধিক দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ। এ জন্য কৃতজ্ঞ যে, টানা চারবার ক্ষমতায় আসতে পেরেছি। ক্ষমতা আমার কাছে কোনো ভোগের সুযোগ নয়। আমার কাছে এটি মানুষের ভাগ্য পরিবর্তনের একটি সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার সুযোগ।’

এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান উপস্থিত ছিলেন। মেলা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়