Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেখাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে দুই ইউপিডিএফ কর্মী নিহত

প্রাইম ভিশন ডেস্ক »

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুইজন কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক কর্মী আহত হয়েছেন। মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে খাগাড়ছড়ির মহালছড়ির দুর্গম দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১১ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাবেক কেন্দ্রীয় সভাপতি বিপুল চাকমাসহ চারজন নিহত হয়।

তবে এ ঘটনায় এখানো তাদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন।

এ ঘটনায় নিজ সংগঠনের সংস্কারপন্থীদের দায়ী করে ইউপিডিএফ নেতা অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। তাদের মধ্যে দুজনকে হত্যা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়