রবিবার, মে ৩, ২০২৬
spot_img
Homeমুল পাতাপাহাড়ে বাগদান সারলেন অ্যামি জ্যাকসন

পাহাড়ে বাগদান সারলেন অ্যামি জ্যাকসন

প্রাইম ভিশন ডেস্ক »

শীতের প্রায় শেষলগ্নে এসেই হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন বাগদান সারলেন। তার দীর্ঘদিনের প্রেমিক তথা গায়ক অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে আংটি বদল করলেন তিনি। সোমবার ২৯ জানুয়ারি তারা এই খবর যুগ্মভাবে প্রকাশ্যে আনলেন।

সুইজারল্যান্ডের একটি ব্রিজ অ্যামি জ্যাকসনকে প্রোপজ করলেন এড ওয়েস্টউইক। এদিন অ্যামির পরনে ছিল সাদা স্যুট। অন্যদিকে এড পরেছিলেন একটি গ্রে জ্যাকেট, অলিভ সবুজ রঙের প্যান্ট এবং জুতো। এদিন এক দুই তারকা যুগ্ম ভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

অ্যামি জ্যাকসন তার সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে এডকে হাঁটু গেঁড়ে বসে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রীর সামনে। অন্যদিকে নায়িকা সেটা দেখে সলজ্জভাবে মুখে হাত দিয়েছেন।

পরের দুটো ছবিতে তাদের একে অন্যকে উচ্ছ্বসিতভাবে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। সেই ছবিতে অ্যামির হাতে থাকা বাগদানের ডায়মন্ড রিং দেখা যাচ্ছে। এই ছবিটি পোস্ট করে তুহু লেখেন, ‘হ্যাঁ বললাম।’ সঙ্গে একটি আংটির ইমোজি দিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়