শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬
spot_img
Homeমুল পাতাতেতো স্বাদে লইট্টা মাছের ঝাল

তেতো স্বাদে লইট্টা মাছের ঝাল

প্রাইম ভিশন ডেস্ক »

লইট্টা মাছ তো নানাভাবে রেঁধে খেয়েছেন, এবার করলা দিয়ে রেঁধে দেখুন। তেতো হলেও খেতে কিন্তু দারুণ। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।

উপকরণ

লইট্টা মাছ ৩০০ গ্রাম, করলা ১০০ গ্রাম, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ফালি ৬ থেকে ৭টি, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, লবণ স্বাদমতো, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ।

প্রণালি

লইট্টা মাছ কেটে ধুয়ে ছোট টুকরো করে লবণ মাখিয়ে রাখুন। করলা চিকন লম্বা করে কেটে ধুয়ে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম করে পেঁয়াজকুচি সোনালি করে ভেজে নিন। এরপর সামান্য পানি দিয়ে আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ, ধনেগুঁড়া ও লবণ কষিয়ে মাছ দিন। মাছ কষিয়ে অল্প পানি দিয়ে ফুটে উঠলে করলা দিয়ে ঢাকনা ছাড়া রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত। পরে কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি, জিরাগুঁড়া দিয়ে নেড়ে ৩ থেকে ৪ মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু তিতা লইট্টা মাছের ঝাল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়