Homeএই মুহুর্তেসংসদ সদস্য পদ থেকে ফেরদৌসেী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসেী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রাইম ভিশন ডেস্ক »

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি আজই পদত্যাগপত্র জমা দিতে পারেন।

ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙার অভিযোগ উঠেছে। এরপরই তদন্ত শুরু করেছে সরকার।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাটের পর স্বাস্থ্যকেন্দ্রে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে সাইনবোর্ড ও ব্যানার টাঙিয়ে দেওয়া হয়।

ওই দিন মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এতে সংসদ সদস্য মিষ্টির জড়িত থাকার নাম আসে। এরপর বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়।

এসব অভিযোগের কারণে ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল। তবে নিজের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এই সংসদ সদস্য।

রাড্ডা সেন্টারে হামলার ওই ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি বর্তমানে প্রশাসনের তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানিয়েছেন, সুষ্ঠু তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে কাউকেই বিন্দুপরিমাণ ছাড় দেওয়া হবে না। জনগুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের মতো গুরুতর এই অভিযোগের নিরপেক্ষ তদন্তসাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়