Homeএই মুহুর্তেসরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে : মীর হেলাল

সরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে : মীর হেলাল

প্রাইম ভিশন ডেস্ক »

হাটহাজারীতে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে আজ কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এম.পি,  প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বিশেষ অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম। অনুষ্ঠানের আয়োজন করে হাটহাজারী উপজেলা প্রশাসন। প্রকল্প বাস্তবান করছে কৃষি মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন অতিথিবৃন্দ।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সরকার সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিপুল ঋণের বোঝা নিয়ে দায়িত্ব গ্রহণ করলেও জনকল্যাণমূলক কার্যক্রম থেকে সরকার একচুলও সরে আসেনি।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ থাকা সত্ত্বেও সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। শুধু দালান-কোঠা, রাস্তাঘাট কিংবা অবকাঠামো নির্মাণ করলেই উন্নয়ন হয় না; প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিন, পুরোহিতসহ ধর্মীয় ব্যক্তিদের ভাতা, ক্রীড়াবিদদের সম্মানিসহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে সরকার কাজ করছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়