Homeচট্টগ্রামদামপাড়াস্থ পুলিশ লাইনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দামপাড়াস্থ পুলিশ লাইনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রাইম ভিশন ডেস্ক »

আজ নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে সিএমপি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার প্রবেশ পত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মুহাম্মাদ জাহাঙ্গীর আলমসহ পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়