Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাকক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট এখন ‘বঙ্গবন্ধু বিচ’

কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট এখন ‘বঙ্গবন্ধু বিচ’

প্রাইম ভিশন ডেস্ক »

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টের নতুন নাম রাখা হয়েছে ‘বঙ্গবন্ধু বিচ’। আর সুগন্ধা-কলাতলী পয়েন্টের মাঝখানের খালি জায়গাটির নাম রাখা হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সোমবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দিয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন অধিশাখার সহকারী সচিব মো. সাহেব উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া (সমুদ্রসৈকতের এ দুটি পয়েন্টের) নামকরণের জন্য আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝখানের খালি জায়গাটি ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হলো।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, প্রজ্ঞাপনটি তাদের হাতে পৌঁছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়