প্রাইম ভিশন ডেস্ক »
দুই দেশের ভিসা ব্যবস্থা আরও সহজ হওয়া উচিত বলে মনে করেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব তথা দেশটির ২০২৩ সালের জি২০ বিষয়ক প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলা।
তিনি বলেন, আমি মনে করি প্রচুর বাংলাদেশি চিকিৎসা এবং লেখাপড়াসহ বিভিন্ন বিষয় ভারতে আসেন।
এখানের কথা আমি বলতে পারবো না। তবে আমি যখন ছিলাম তখন বছরে ৫ লাখ ভিসা থেকে ১৫ লাখে নিয়ে এসেছিলাম। এখন ২০ লাখ। তবে আমি মনে করি ভিসা প্রক্রিয়া আরও সহজ হওয়া উচিত। এ নিয়ে কোনো বাংলাদেশির হয়রানি বা সমস্যা হওয়া উচিত নয়। দুই দেশে মানুষে মানুষে যোগাযোগ রাখার জন্য ভিসা প্রক্রিয়া সহজ হওয়া অতন্ত্য জরুরি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারা হোটেলে ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শিরোনামে অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নে এসব বলেছেন শ্রিংলা।
তিস্তা কেন বাংলাদেশ পাচ্ছে না? শ্রিংলার স্পষ্ট উত্তর, এ নিয়ে আমি কিছু বলব না৷ এটা পররাষ্ট্রমন্ত্রণালয়কে জিজ্ঞেস করুন।
শ্রিংলা দুই দেশের নিরাপত্তা বিষয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতির কারনে, ভারতের সুরক্ষা মজবুত হয়েছে। বিশেষ করে উত্তর পুর্ব ভারতের। আমরাও (ভারত) বাংলাদেশের নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর রাখি। আমাদের বলা উচিত নয়, সুরক্ষা বিষয়ে দুই দেশের আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের মধ্যে তৃতীয় কোনো রাষ্ট্র যেনো ভারত বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে না দাড়ায়।
তিনি আরও বলেছেন, যে জায়গা থেকে আমি থাকি (দার্জিলিং) তা খুবই সেনসিটিভ জায়গা। এক করিডোরে (চিকেন নেক) চার দেশের সীমানা রয়েছে। যার ফলে ভারত এ অঞ্চলকে বাড়তি গুরুত্ব দিয়ে থাকে। সেখানকার উন্নতি, স্থানীয়দের সুবিধা এবং সুক্ষার বেশি প্রয়োজন।


