Homeএই মুহুর্তেফটোগ্রাফার শাওনের লাশ মিলল অনন্যা আবাসিকে

ফটোগ্রাফার শাওনের লাশ মিলল অনন্যা আবাসিকে

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের চাদগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকা থেকে শাওন বড়ুয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালের দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাওনের বাড়ি সাতকানিয়া উপজেলার গজালিয়া ইউনিয়নে।

চাদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির  বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্তে কাজ চলছে।

শাওন বড়ুয়ার মামা তাপস বড়ুয়া বলেন, ‘শাওন মূলত ফটোগ্রাফি করতো। সে গতকাল সন্ধ্যায় একটি বিয়েতে যেতে বাসা থেকে বের হয়। এ সময় তার সাথে ক্যামেরা ট্রাইপডসহ আরও অনেক সরঞ্জাম ছিল। গতকাল রাতে সে আর বাসায় ফেরেনি। আজ সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এ সময় তার কাছে শুধুমাত্র মোবাইল ছিলো।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়