Homeমুল পাতাবাঙালি সংস্কৃতি চর্চা বেগবান করার আহ্বান

বাঙালি সংস্কৃতি চর্চা বেগবান করার আহ্বান

ঐকতান সাংস্কৃতিক উৎসবে চিত্রনায়ক রিয়াজ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর ৪০ বছর উপলক্ষে গতকাল ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঐকতান সাংস্কৃতিক উৎসব-২০২৪। বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উৎসবের সূচনা হয়।

বাঙালি সংস্কৃতি চর্চায় ঐকতানের ৪০ বছর পথচলাকে সামনে রেখে ঐকতান কেন্দ্রীয় সংসদের সভাপতি তড়িৎ দাশ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ্, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মালেক।

উৎসবে জননন্দিত চিত্রনায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব  চিত্রনায়ক রিয়াজ আহমেদ এর উপস্থিতি উৎসবে নতুন মাত্রা পায়। উৎসবে উপস্থিত তরুণ-তরূণীসহ সকলকে উজ্জীবিত করে। তিনি ঐকতানের বাঙালি সংস্কৃতি চর্চার সার্বিক কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন এবং সমাজের সর্বস্তরে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহবান জানান।

অন্যান্য অতিথিবর্গ বাঙালির ইতিহাস ঐতিহ্যকে সকলের হৃদয়ে পৌঁছে দিতে এই জাতীয় কর্মকাণ্ডে সমাজে প্রতিষ্ঠিত সামাজিক সাস্কৃতিক ব্যক্তিবর্গকে যার যার অবস্থান থেকে সহায়তা অব্যাহত রাখার জন্য আহ্বান জানান।

বক্তারা আরও বলেন বর্তমান আকাশ সংস্কৃতির যুগে নতুন প্রজন্মকে নিয়ে সামাজিক অবক্ষয় প্রতিরোধে আমাদের অসাম্প্রদায়িক বাঙালি সংস্কৃতিকে প্রত্যেকের হৃদয়ে ধারণ করতে হবে।

সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, হাটহাজারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আজম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি যীশু বণিক, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতির সভাপতি কল্যাণ পাল, সমাজসেবী বিশ্বনাথ চৌধুরী, অশোক দেব, ঐকতান কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিপ্লব পাল, সুমন চৌধুরী, দেবাশীষ পাল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, সহ-সাধারণ সম্পাদক সুজন চৌধুরী, উৎসব প্রস্তুতি পরিষদের আহ্বায়ক লিটন দে, সুজন চৌধুরী, সদস্য সচিব সৌমেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন বিশ্বাস, উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: আশীষ ঘোষ, সহ অর্থ সম্পাদক মো. আলমগীর, মো. বখতেয়ার, সদস্য শিমুল দাশ, শেলী ঘোষ, অনন্যা সেন, শিমুল বিশ্বাস, উৎসব কুমার শীল প্রমুখ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক উৎসবের সমাপ্তি ঘটে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি, তবলা লহড়া, বাঁশি ইত্যাদি মাধ্যমে ঐকতান সংগীত একাডেমীর শতাধীন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা ও নির্দেশনায় ছিলেন তড়িৎ দাশ, প্রকৌশলী ছিদ্দিক হোসেন মামুন, সুমন চৌধুরী, শেলী ঘোষ, অনন্যা সেন। সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুশান্ত সেন ও ফাল্গুনী ঘোষ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়