Homeচট্টগ্রামপার্বত্য জেলাছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

প্রাইম ভিশন ডেস্ক »

বান্দরবানে ছাত্রকে বলৎকারের ঘটনায় অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র বান্দরবান ইসলামীয়া শিক্ষা কেন্দ্রের নাজেরা বিভাগের আবাসিক ছাত্র।

রোববার ( ৩ মার্চ) সকালে ভিকটিমের মামা মো. আবুল খায়ের মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভুক্তভোগী জানিয়েছে, গতকাল রাত ১১টার দিকে মাদরাসার অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ার ভুক্তভোগীকে বলাৎকার করে মাদরাসায় আটকে রাখে। খবর পেয়ে সকাল ৭টায় ভিকটিমের পিতা দিদারুল আলম এবং থানা পুলিশ মাদরাসায় গিয়ে শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ আনোয়ারকে (৪০) আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগীর ভাষ্যমতে— একাধিকবার বলাৎকারের ঘটনা ঘটলেও ভয়ে আতংকে কাউকে কিছু জানায়নি সে। পরে মাদরাসার সহপাঠীদের বিষয়টি জানালে তারা তাকে পরিবারকে জানানোর জন্য বলে। একপর্যায়ে বিষয়টি সে তার পিতাকে জানায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, অভিযুক্ত মাদরাসা শিক্ষককে সকালে আটক করা হয়েছে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়