Sunday, June 28, 2026
spot_img
Homeমুল পাতাবলিউডের ট্যাবু ভাঙলেন ‌‘ক্রু’

বলিউডের ট্যাবু ভাঙলেন ‌‘ক্রু’

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডে নারীকেন্দ্রিক সিনেমা খুব একটা নির্মাণ হয় না। হলেও ব্যবসায়িক সাফল্য আসে না। নারী কেন্দ্রিক ছবি নির্মাণ হলেও তা সাফল্য অধরা থাকবে এমন টাবুই এতদিন ছিলো বলিউডে বিদ্যমান। সেই ট্যাবু এবার ভেঙে খান খান করে দিলেন টাবু, ক্যাটরিনা আর কৃতি শ্যাননের ছবি ‌‘ক্রু’।

গত ২৯ মার্চ মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির প্রথম দিনই বেশ সাড়া ফেলেছে এটি। ভারতে ১০ কোটি রুপির বেশি আয় করে নিয়েছে।

বেশ ভালো উদ্বোধনী আয়ের সঙ্গে রেকর্ড তালিকায়ও নাম তুলেছে ‘ক্রু’। ২০২৪ সালের প্রথম তিন মাসের হিসাবে সিনেমাটি ইতিমধ্যে প্রথম দিনের আয়ে সেরা তিনের তালিকায় জায়গা করে নিয়েছে। এ বছর হৃতিক-দীপিকার ‘ফাইটার’ ও অজয়-মাধবনের ‘শয়তান’-এর পর প্রথম দিনে সর্বোচ্চ আয় করা তৃতীয় চলচ্চিত্র এটি। ‘ফাইটার’ এ বছর মুক্তির প্রথম দিন ২৪.৬০ কোটি এবং ‘শয়তান’ মুক্তির প্রথম দিন ১৫.২১ কোটি রুপি আয় করেছে।

এদিকে মুক্তির পর দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াচ্ছে ‘ক্রু’। টাবু, কারিনা ও কৃতি স্যানন―তিনজনই সিনেমাটির প্রাণ হিসেবে নিজেদের আধিপত্য দেখিয়েছেন।

সেই সঙ্গে কপিল শর্মা ও দিলজিত দোসাঞ্ঝের ক্যামিও চরিত্রও নজর কেড়েছে দর্শকদের। হাস্যরস ও ডার্ক টুইস্টে ভরপুর সিনেমাটি বক্স অফিসে হিট হতে যাচ্ছে বলেই অনুমান করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

রাজেশ কৃষ্ণান পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন একতা কাপুর, অনিল কাপুর, রিয়া কাপুর ও বিগবিজয় পুরোহিত। মূল ভূমিকায় অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর, কৃতি স্যানন। আরো রয়েছেন শাশ্বত চ্যাটার্জি ও শেহনাজ গিলের মতো তারকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়