Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট

ভারতে ট্রাম্পের নামে সড়কের নামকরণ, ধন্যবাদ জানালেন আপ্লুত মার্কিন প্রেসিডেন্ট

প্রাইম ভিশন ডেস্ক »

আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের হায়দরাবাদ মার্কিন কনস্যুলেটে আয়োজিত অনুষ্ঠানে কনস্যুলেট সংলগ্ন সড়কটির নতুন নামকরণ করা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’।

তার নামে একটি সড়কের নামকরণ করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে এই ধন্যবাদ জানান তিনি। ওই পোস্টে নামফলক উন্মোচনের একটি ছবিও শেয়ার করেন ট্রাম্প।

পোস্টে তিনি লেখেন, ‘ভারতের হায়দরাবাদে নতুন “ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ”—প্রথম মার্কিন প্রেসিডেন্ট, যাকে এভাবে সম্মানিত করা হলো। ধন্যবাদ।’

গত মঙ্গলবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মল্লু ভাট্টি বিক্রমর্ক এবং মার্কিন কনসাল জেনারেল লরা উইলিয়ামস হায়দরাবাদের নানকরামগুদা এলাকায় এই নামফলক উন্মোচন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়