Monday, June 29, 2026
spot_img
Homeচট্টগ্রামচট্টগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রাইম ভিশন ডেস্ক »

নগরের দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে আজ পুলিশ সদস্যদের সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার ( অ্যাডিশনাল আইজিপি)  কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।

অনুষ্ঠানে এইচএসসি ২০২২ ও এসএসসি ২০২২ সালে জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের বাংলাদেশ পুলিশ মেধা বৃত্তি ২০২২ প্রদান করা হয়। সর্বমোট ৪৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার ( ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর)  মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়