Homeমুল পাতাবাড়বে তাপমাত্রা, এপ্রিলে উঠতে পারে ৪২ ডিগ্রি

বাড়বে তাপমাত্রা, এপ্রিলে উঠতে পারে ৪২ ডিগ্রি

প্রাইম ভিশন ডেস্ক »

চলতি এপ্রিলে দেশে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এপ্রিল-২০২৪ মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের নিমিত্ত গঠিত বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদফতরের উপপরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. ছাদেকুল আলম ঐ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

এতে বলা হয়, এপ্রিল মাসে দুই থেকে চারটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি) এবং এক থেকে দুটি তীব্র (৪০ ডিগ্রি থেকে ৪১.৯ ডিগ্রি) থেকে অতি তীব্র (৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওপরে) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এদিকে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো বলা হয়, এপ্রিল মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া এ মাসে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ পাঁচ থেকে সাত দিন হালকা অথবা মাঝারি এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পাশাপাশি এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত জিপিসিএস, ইসিএমডাব্লিউএফ, জেএমএ, এনওএএ, আইআরআই, এপিসিসি, আরআইএমইএস এবং সিথ্রিএস থেকে প্রাপ্ত মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, উর্ধ্বাকাশের আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, এসওআই ইত্যাদির যথাযথ বিশ্লেষণ পূর্বক এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়