Tuesday, June 30, 2026
spot_img
Homeচট্টগ্রামশিল্পপতি এসএম আবু তৈয়ব ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত

শিল্পপতি এসএম আবু তৈয়ব ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে সোস্যালিস্ট রিপাবলিক অব্ ভিয়েতনামের অনারারী কনস্যুল নিযুক্ত হলেন শিল্পপতি ও ব্যবসায়ী নেতা এসএম আবু তৈয়ব।

সোমবার (২০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগ অনুমোদন দিলে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান কুং আবু তৈয়বকে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তরকালে রাষ্ট্রদূত দু’দেশের নাগরিকদের মধ্যে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক তৈরির মাধ্যমে কৃষি, শিল্প, বাণিজ্য, সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য চট্টগ্রাম কনস্যুলেট অফিস কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নবনিযুক্ত অনারারী কনস্যুলর এসএম আবু তৈয়ব ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রামের সভাপতি, বিজিএমইএ’র প্রাক্তন প্রথম সহ-সভাপতি, চট্টগ্রাম চেম্বারের প্রাক্তন পরিচালক, চট্টগ্রাম ক্লাবের প্রাক্তন চেয়ারম্যান। তিনি নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সেবা ও সামাজিক সংঘটনের সাথে জড়িত। প্রেস বিজ্ঞপ্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়