Thursday, June 25, 2026
spot_img
Homeএই মুহুর্তেহোয়াটসঅ্যাপে যেভাবে জানতে পারবেন প্রিয়জনের অবস্থান

হোয়াটসঅ্যাপে যেভাবে জানতে পারবেন প্রিয়জনের অবস্থান

প্রাইম ভিশন ডেস্ক »

মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টেক্সট এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করার সুবিধা দেয়। এছাড়াও ছবি, নথি ও ব্যবহারকারীর অবস্থান শেয়ার করা যায়।

প্রতিনিয়ত নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। প্রিয়জনের অবস্থান জানার ফিচার এনেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। এর ‘লাইভ লোকেশন’ ফিচারের মাধ্যমে খুব সহজ জানা যাবে প্রিয়জন কোথায় অবস্থান করেছে। এছাড়া জ্যামে আটকে গেলে নিজের অবস্থান জানিয়ে দেওয়া যাবে অফিসে। ফিচারটি বহুদিন থেকেই হোয়াটসঅ্যাপে চালু আছে।

প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।

যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন।

এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন।

সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন।

আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে। নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।

এই পদ্ধতিতে আপনি বা যার লোকেশন শেয়ার করছেন তিনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন তা শেয়ার হয়ে যাবে। এই লাইভ লোকেশন শেয়ার মেয়াদ সর্বনিম্ন ১৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত হয়ে থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়